৪ দফা দাবিতে পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি-ইন্টার্ন চিকিৎসকরা

Madrahsa Ebtedaye Class One New NCTB Textbook 2025 PDF Download

Madrahsa Ebtedaye Class One New NCTB Textbook 2025 PDF Download

Madrahsa Ebtedaye Class One New NCTB Textbook 2025 PDF Download

ভাতা বাড়ানো, বকেয়া ভাতা পরিশোধসহ চার দাবিতে টানা পঞ্চম দিনের মতো সারাদেশে কর্মবিরতি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা।

আজ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে কয়েকশত ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসককে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে।

সেখানে উপস্থিত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এফসিপিএস ট্রেনিংয়ে কর্মরত চিকিৎসক ডা. রাশেদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের ছয় মাস পরপর সরকার নির্ধারিত ভাতা দেওয়ার কথা, তা সত্ত্বেও গত নয় মাস ধরে আমাদের কোনো ভাতা দেওয়া হয়নি।'

'তাছাড়া, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার টাকায় উন্নীতকরণ, বিএসএমএমইউর অধীনে ১২টি প্রাইভেট ইনস্টিটিউটের আবাসিক ও অনাবাসিক চিকিৎসকদের ভাতা পুনরায় চালু করা এবং চিকিৎসক সুরক্ষা আইন ও চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরণের দাবিতে আমরা আন্দোলন করে যাচ্ছি', বলেন তিনি।

কর্মবিরতিতে ট্রেইনি-ইন্টার্ন চিকিৎসকরা

ডা. রাশেদুল ইসলাম আরও বলেন, 'পরশু আমাদের দাবি-দাওয়া নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। আজ ক্যাবিনেট মিটিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলবেন বলে জানতে পেরেছি। পরে হয়তো তিনি আবার আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আমাদের দাবি-দাওয়া পূরণের ব্যবস্থা না হলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব।'

Download Now

চিকিৎসকদের এই আন্দোলনের ঘোষণা আসে গত শনিবার। সেদিন চার দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন চিকিৎসকরা। পরে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন এবং রোববার পর্যন্ত সময় চান তিনি। কিন্তু এরপরও কর্মবিরতির ঘোষণা দেয় পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন।

About the author

Mahmud's Story
Mahmud's Story is a blogging site where enlightenment meets exploration. we believe in the transformative power of knowledge.

Post a Comment

*সম্মানিত Mahmud's Story পাঠক,
আপনি আমাদের সাথে থাকায় আমরা আনন্দিত ও উৎসাহিত। প্রত্যেক পাঠকের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে আমরা নিম্নলিখিত নির্দেশনাগুলো মেনে চলার জন্য আপনার সহযোগিতা কামনা করি:
১. গোপনীয়তা সুরক্ষা: অনুগ্রহ করে আপনার মন্তব্যে সংবেদনশীল বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।

২. ইতিবাচকতা ছড়িয়ে দেওয়া: ঘৃণমূলক বক্তব্য বা আপত্তিকর ভাষার প্রতি আমরা জিরো টলারেন্স নীতি বজায় রাখি। আসুন আমাদের কথোপকথনকে সম্মানজনক এবং বন্ধুত্বপূর্ণ রাখি।

৩. প্রস্তাবিত ভাষা: অনুগ্রহ করে আপনার মন্তব্যে ইংরেজি বা বাংলা ভাষা ব্যবহার করুন। এই দুটি ভাষা আমাদের একটি পরিষ্কার, বোধগম্য ও সুসংগত আলোচনা বজায় রাখতে সাহায্য করবে।
৪. অন্যের মন্তব্যের প্রতি শ্রদ্ধাশীল হোন:  সকল পাঠকের মন মানসিকতা ধ্যান-ধারণা কখনো একরকম হতে পারে না। তাই অন্যের মন্তব্যের প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করুন।

৫. ধর্মীয় বিষয়ে আলোচনা এড়িয়ে চলুন: একটি সুসংগত প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য আমরা আপনার প্রতি অনুরোধ করছি যে আপনি আপনার মন্তব্যে যে কোন ধর্মীয় বিষয়ে আলোচনা থেকে বিরত থাকুন।

মনে রাখবেন আপনার মন্তব্য, মতামত ও পরামর্শ আমাদের নিকট মূল্যবান। আমরা আমাদের পাঠকদের জন্য একটি সুসংগত প্ল্যাটফর্ম তৈরিতে আপনার সহযোগিতা কামনা করি এবং আপনার প্রতিশ্রুতির প্রশংসা করি আসুন গঠনমূলক ও সম্মানজনক আলোচনার মাধ্যমে একসাথে শিখতে ও বেড়ে উঠতে সাহায্য করি।

আমাদের Mahmud's Story ওয়েবসাইটে যোগদানের জন্য আপনাকে ধন্যবাদ।